মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ , (০৮:০০ PM) / ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

রায়পুরে গ্রামীণ ব্যাংকে কেরোয়া শাখার গেইটে দূর্বৃত্তদের আগুন, এক যুবক আটক

রামগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

২৪ নভেম্বর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মীরগঞ্জ এলাকায় অবস্থিত কেরোয়া শাখার গ্রামীণ ব্যাংকের গেইটে দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে পেট্রোল ঢেলে আগুন লাগানোর দৃশ্য সিসি ক্যামরায় ধরা পড়ে। এঘটনায় ইমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ইমনের বাড়ি কেরোয়া ইউনিয়ন লুধুয়া গ্রাম। সে স্থানীয় খোকা আমিনের ছেলে।

সিসি ক্যামরায় দেখা যায়, তিন যুবক একটি অটোরিকশাযোগে ঘটনাস্থলে আসে। এসময় আটককৃত যুবক ইমন বোতল করে পেট্রোল নিয়ে  প্রথমে গেইটের চার পাশ উপর-নিচে ঢেলে দেয়। পরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেয়।

তবে আগুন দিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে যুবককে আটক করে। পরে রায়পুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে ইমন নামে ওই যুবককে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। বাকী দুইজন পালিয় যায়।