লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহিদুল ইসলাম নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার এএসআই আব্দুল খালেক। গত রবিবার বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। অপহরণের পর ভুক্তভোগীকে মারধর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়া হয়। এঘটনায় পরদিন গত সোমবার ১৪ জুলাই চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শহিদুল ইসলাম। তিনি নোয়াখালি জেলার সুধারামপুর থানার নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের আরিফ মিয়া রাজ বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, অপহরণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেইক আইডি খুলে ভিকটিমের সাথে একটি সম্পর্ক গড়ে তুলে। পরে কৌশলে ভিকটিমকে দেখার করার কথা বলে চন্দ্রগঞ্জে নিয়ে আসে। ভিকটিম চন্দ্রগঞ্জে আসার পর আসামীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, ‘আমি চন্দ্রগঞ্জে গেলে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত আমার গতিরোধ করে আমাকে অপহরণ করে নিয়ে যায়।
মামলায় এজাহার নামীয় পাঁচজন এবং অজ্ঞাতনাম ৮-১০জনকে আসামী করা হয়। অভিযুক্তরা হলেন চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর গ্রামের মান্নান মাওলানার বাড়ির মৃত কবির হোসেনের ছেলে ২৩ বছর বয়সি ওমর ফারুক, পাঁচপাড়া গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহম্মদের ছেলে ২২ বছর বয়সি রুমান আহমেদ রতন, ভৈবরনগর গ্রামের মোস্তফা মিয়ার নতুন বাড়ির আলাউদ্দিন হোসেনের ছেলে ২২ বছর বয়সি সিফাত হোসেন, পটুয়াখালী জেলার গলাচিপা থানার পখিয়া গ্রামের মজনু মৃধার ছেলে(বর্তমানে সে লতিফপুরে শহীদের মুরগীর ফার্মে কাজ করত), ১৮ বছর বয়সি মো. অনিক ও ২৫ বছর বয়সি নজরুল ইসলাম। তবে ঘটনাস্থল থেকে প্রথম চারজনকে গ্রেফতার করলেও নজরুল পালিয়ে যায়। তার পরিচয় জানা যায়নি।
অভিযোগে বলা হয়, তাকে অপহরণ করে চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুর এলাকার ধোপাঘাটা স্টীল ব্রীজের পূর্ব পার্শ্বে জনৈক সুজনের দোকানের পিছনে ভিকটিমকে আটক করিয়া রাখে। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার চাচা বেলায়েত উদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে ভিকটিমকে হত্যার হুমকিও দেওয়া হয়।
শহিদুল ইসলামের দাবি, তার কাছ থেকে জোরপূর্বক ২৫ হাজার টাকা ও একটি ঠওঠঙ ণ১৭ঝ মডেলের স্মার্টফোন ছিনিয়ে পালিয়ে যায় ৫নং আসামী নজরুল।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি পরিত্যক্ত ঘর থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। জেলা গোয়েনআ সংস্থা (এনএসআইয়ের) দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালি...
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০ট...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে মাছঘাটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে...
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী মোবরকের বাড়ী হামলা চালিয়ে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। এসময় মোবারকে না পেয়ে...
লক্ষ্মীপুরে জালজালিয়াতি করে নামজারির করতে এসে মিরন ভূঞা নামের এক যুবককে আটক করেছে সদর ভূমি অফিসের কর্মকর্তারা। পরে তাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্র...
লক্ষ্মীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ঢুকে শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত সুমন হোসেন নামের এক বখাটের বিরুদ্ধে। বুধ...
লক্ষ্মীপুরের কমলনগরে জালিয়াতির মাধ্যমে নামজারির অপরাধে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৯ সেপ্...
লক্ষ্মীপুর পৌর শহরের ২নং ওয়ার্ডে মেঘনা রোড পুলিশ লাইন স্কুল সংলগ্ন এলাকায় কানাডা প্রবাসী ফিরোজের পরিবারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় নগদ টাক...
লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিননের হাতে মারধরের শিকার হয়েছেন একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন।...
আমজাদ হোসেন সাগর। বিভিন্ন ফাঁদ পেতে একাধিক মেয়ের সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়েছে। বল প্রয়োগ ও প্রভাব খাটিয়ে একাধিক মেয়ের ইজ্জত লুটিয়ে নেয়ার অভিযোগও র...
লক্ষ্মীপুর সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিনকে একনালা বন্দুক সহ আটক করছে সেনাবাহিনী। একই সময়ে নাঈম নামে আরো একজনের বাড়ি...
লক্ষ্মীপুরে দুটি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবা সহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৮আগষ্ট) রাত সাড়ে ১১টায় পৌরসভার ১৫ নং ওয়ার্ড...
জুলাই গনঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী নিহত এবং ২৫০ গুলিববিদ্ধসহ চার শতাধিক জনতা আহত হয়। এই ঘটনায় মামলা করে নিহত ও আহতদের স্বজনরা হুমকির মধ্যে...
৩০ বছরের রাস্তা। তবুও চলাচল করতে পারিনা। ঘরের পিছনের অংশ ব্যতিত তিনপাশে কাঁটাতারের বেড়া দিয়ে রাখা হয়েছে। হাঁটাচলায় খুবই কষ্ট হয়। স্বামী-সন্তান ও নাতনি...
জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য মামলায় গ্রেফতার তিন আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্...
জুলাই-আগস্টে আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় জড়িত তিন আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, স...
লক্ষ্মীপুরের রামগতিতে পরকিয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে কথিত প্রেমিক হেলাল উদ্দিন পলাতক রয়েছেন। তাকে ধর...
লক্ষ্মীপুরের রায়পুরে বিষপানে মা-মেয়ে মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিহত মা তাসলিমা বেগম তার বড় মেয়ের সঙ্গে ঝগড়া...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহিদুল ইসলাম নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নি...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ কৃষকের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পুরো বসতঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় দুই লক্ষ...
লক্ষ্মীপুর পৌরসভার পুরাতন সড়ক অবরুদ্ধ করে কাঁচাবাজারের দোকান বসিয়ে চলছে বেচাকেনা। সপ্তাহের দুই দিনে যেন এই সড়কের পথচারীদের জন্য একটা অভিশাপ। ভ্যান-রিক...
লক্ষ্মীপুরের কমলনগরে এক নারীকে ধর্ষণ শেষে হত্যার পর তার হাতের স্বর্ণের আংটি, কানের দুল ও গলার চেইন লুট করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই নারী...