বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ , (০২:৩৩ AM) / ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

কমলনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

কমলনগর প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৫ জুলাই ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরের কমলনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ২ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

‎সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজী শাহ আলম পাটোয়ারী বাড়ীতে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, সোমবার দিবাগত রাত ১টার পর সৌদি প্রবাসী সজিব পাটোয়ারীদের বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কৌশলে বাথরুমের এডজাস্ট ফ্যান ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ঘরের মধ্যে স্টিলের আলমারি ভেঙ্গে সেখানে থাকা প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

‎সৌদি প্রবাসীর পিতা মোসলেহ উদ্দিন পাটোয়ারী বলেন, শরীর অসুস্থ থাকায় তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে যাই। ঘরে আমি, আমার স্ত্রী, ছোট নাতি ও কাজের মেয়ে ছিলাম। রাত আনুমানিক পৌনে ৩টায় আমার স্ত্রীর গলায় চেইন নেওয়ার সময় তার চিৎকারে ঘুম ভাঙ্গে উঠে দেখি ঘরের আলমারী ভাঙ্গা জিনিসপত্র এলোমেলো। ঘরের পেছনের দরজা খোলা অবস্থায়। পরে বের হয়ে প্রতিবেশীদের ডাক দিলে তারা আসে। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হয়ে থানায় খবর দেন। খবর পেয়ে কমলনগর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত ও আলামত সংগ্রহ করে।

প্রবাসীর মা বলেন, আমার ছেলেদের কঠোর পরিশ্রম করে উপার্জনের টাকা দেশে পাঠায়। সেই কষ্টের জমানো অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। আমরা চাই পুলিশ দ্রুত চোরদের গ্রেপ্তার করে চুরি হওয়া মালামাল উদ্ধার করুক।

‎এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।