শুক্রবার ৯ অক্টোবর ২০২৬ , (০৪:৩৩ AM) / ২৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

লক্ষ্মীপুর সদর হাসপাতালে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৮ অক্টোবর ২০২৬


জেলা জামায়তের আমীর এম রুহুল আমিনের নেতৃত্বে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা জামায়তের আমীর এম রুহুল আমিনের নেতৃত্বে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। | ছবি: নয়া চাঁদ

 দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর হাসপাতাল এলাকায় জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে কর্মসূচির করেন লক্ষ্মীপুর জেলার আমীর মুক্তিযোদ্ধা এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া।  এসময় হাসপাতাল এলাকায় মশক নিধন ওষুধ ছিটানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

একই সঙ্গে হাসপাতালে আগতদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।  অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সদর হাসপাতালের আরএমও ডা. অরুপ পাল, পৌর আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, মাওলানা জহিরুল ইসলাম, হারুনর রশীদসহ আরও অনেকেই।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র এবং নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো দ্রুত পরিষ্কার করতে হবে।