১৬ মে ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৬ মে) দুপুরে পৌর শহরের ১০ নং ওয়ার্ডের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ঝটিকা পরিচ্ছন্নতা কাজের মাধ্যমে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এ জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা করেন।
লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, “আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি শহরকে মানুষের বাসযোগ্য ও সুন্দর রাখতে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কার্যক্রম ঘোষণা করেছেন। তাঁর সেই দূরদর্শী ও মানবিক নির্দেশক্রমে আমরা আজ লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমরা কেবল রাস্তাঘাট পরিষ্কারই করছি না, পাশাপাশি সাধারণ জনগণকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা ও লিফলেট পৌঁছে দিচ্ছি। পর্যায়ক্রমে লক্ষ্মীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ও উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, অপর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ছাত্রদল নেতা জামাল হোছাইনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এমন চমৎকার সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের সুশীল সমাজ ও সাধারণ পৌরবাসী।
৫ মাস আগে
৭ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
৫ মাস আগে
৭ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে