সোমবার ১৬ নভেম্বর ২০২৬ , (০৬:০৪ AM) / ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন

গোপালগঞ্জে একই দিনে ডিসি-এসপি পদে রদবদল

স্টাফ রিপোর্টার   ঢাকা

১৫ নভেম্বর ২০২৬


| ছবি: নয়া চাঁদ

গোপালগঞ্জে একই দিনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসন ও পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ এ দুই পদে রদবদলের সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে একই দিনে এ রদবদল করা হলো।

অনুযায়ী, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।