রবিবার ১৫ নভেম্বর ২০২৬ , (০৬:০২ AM) / ১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি

রামগঞ্জে অনুমতি ছাড়া বৃত্তি পরীক্ষা আয়োজনের দায়ে আয়োজককে ৭ দিনের কারাদণ্ড

রামগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৪ নভেম্বর ২০২৬


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগঞ্জে অনুমতি ছাড়া আলফারাদী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা আয়োজনের দায়ে আবুল হাসনাত নামে এক আয়োজককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান।

জানাগেছে, আলফারাদী ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে আয়োজকদের নিষেধ করা হলেও তারা পরীক্ষা আয়োজন করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আয়োজক আবুল হাসনাতকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। নিষেধ করা সত্ত্বেও তারা পরীক্ষা আয়োজন করেছেন।