রবিবার ১৯ এপ্রিল ২০২৬ , (০৬:৫২ AM) / ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি

লক্ষ্মীপরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা পড়ছে স্থানীয়রা

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১৫ জুলাই ২০২৫


সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করছে স্থানীয় ভুক্তভোগীরা
সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করছে স্থানীয় ভুক্তভোগীরা | ছবি: নয়া চাঁদ

দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুর থেকে জকসিন পর্যন্ত সড়কটি সংস্কার না করায় সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপদ অফিসের সামনে সর্বস্তরের মানুষ ঘন্টাব্যাপি এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিসিএস এর প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল। এসময় বক্তারা বলেন, লক্ষ্মীপুর থেকে জকসিন পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাস্তায় খানাখন্দ ও ভাঙ্গাচোরায় বেহাল দশা। এতে করে যানবাহন ও পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কয়েক দফায় সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলীকে এ বিষয়ে অবগত করলেও কোনো ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই এই গায়েবানা জানযার আয়োজন করা হয়েছে। অতিসত্ত্বর কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে বলে জানান বক্তারা। এ বিষয়ে জানতে সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে অফিসে গিয়েও পাওয়া যায়নি।