শনিবার ১৪ নভেম্বর ২০২৬ , (০৬:০০ AM) / ৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৩ নভেম্বর ২০২৬


বিদ্যালয়ের গেইট বন্ধ, উড়ছে পতাকা
বিদ্যালয়ের গেইট বন্ধ, উড়ছে পতাকা | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি প্রায় ৩ শতাংশ জমি জবরদখল করে ঘর নির্মাণের ভিডিও ধারণ করার জেরে দৈনিক ‘খোলা কাগজ’ পত্রিকার  স্থানীয় সাংবাদিক মাহফুজ এবং তাঁর পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিক মাহফুজের একটি হাত ভেঙে গেছে এবং তাঁর বোন ও ভাগ্নি গুরুতর আহত হয়েছেন।

সম্প্রতি উপজেলার  ফজুমিয়ার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‎​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফজুমিয়ার হাট বাজারে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে স্থানীয় হাওলাদার পরিবারের লোকজন।  

সেখানে সম্প্রতি অবৈধভাবে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করেন। ‎​ঘটনার দিন গত ১১ নভেম্বর দুপুরে ওই এলাকায় যান সাংবাদিক মাহফুজ। সরকারি জমি জবরদখলের দৃশ্য দেখতে পেয়ে তিনি নিজের পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তার ভিডিও ফুটেজ ধারণ করেন। ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন দখলদাররা।

‎​পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় সাংবাদিক মাহফুজ ফজুমিয়ার হাট বাজারে এলে অভিযুক্তরা ঐক্যবদ্ধ হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় খবর পেয়ে মাহফুজের পরিবারের সদস্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও চড়াও হন। হামলাকারীরা মাহফুজের পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করেন।

‎​এতে সাংবাদিক মাহফুজের একটি হাতের দুই আঙ্গুল ভেঙে যায় এবং তাঁর বোন ও ভাগীনাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করলে ভাগীনার মাথা ফেটে যায়।  বিশেষ করে হামলায় মাহফুজের ভাগ্নির মাথা ফেটে রক্তাত্ত জখম হয়।

‎​পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সাংবাদিক মাহফুজ ও তাঁর পরিবারের সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎অভিযুক্ত শওকত হাওলাদার মারধরের বিষয় অস্বীকার করে, দখলের বিষয়ে বলেন,  আমাদের আগের ঘরের কাজ করেছি, নতুন কোন দখল না। 

‎কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নিবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন, দখলের বিষয়ে তথ্য পেয়েছি, তহসিলদারকে পাঠিয়ে সবাইকে কাজ বন্ধ রাখতে বলেছি। এর পরও কেউ কোন কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।