রবিবার ১৯ এপ্রিল ২০২৬ , (০৬:৫৬ AM) / ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি

লক্ষ্মীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

২৬ আগস্ট ২০২৫


ভ্রাম্যমান অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
ভ্রাম্যমান অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে রিপোর্টার 

লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়েছে জেলা নিরাপদ খাদ্য সংরক্ষণ কর্তৃপক্ষ। এসময় লেভেলে মিথ্যা তথ্য সম্বলিত ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের অপরাধে পরিবেশক মেসার্স গোপাল কৃষ্ণ বনিক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে শহরের দক্ষিণ তেহমুনী এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহ ম্যাজিস্ট্রেট  জামশেদ আরম রানা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা অভি দাশ। 

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর । এ সময় পুলিশ ও সেনাবাহীনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বলেন  গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর এর সহযোগিতায় লক্ষ্মীপুর শহরের  মেসার্স গোপাল কৃষ্ণ বণিক এর গোডাউনে অভিযান পরিচালনা করাহয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মেসার্স গোপাল কৃষ্ণ বণিক এর মালিক শান্তি বণিকের দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।