বুধবার ১৯ আগস্ট ২০২৬ , (০৫:০৪ PM) / ৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন

রামগতিতে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৯ আগস্ট ২০২৬


রামগতিতে স্থানীয়দের নিয়ে র‌্যালী করছেন রামগতি থানার ওসি
রামগতিতে স্থানীয়দের নিয়ে র‌্যালী করছেন রামগতি থানার ওসি | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগতিতে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলার ৯ নম্বর চরগাজী ইউনিয়নের আলী আকবর হাজিরহাট স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে রামগতি থানা পুলিশের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলমাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে, র‍্যালিতে রামগতি থানা পুলিশের সদস্যরা বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সচেতন হলে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। এ সময় তারা সবাইকে মাদক থেকে বিরত থাকার এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকায় কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
র‍্যালিতে শিক্ষার্থী, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।