বুধবার ১৮ নভেম্বর ২০২৬ , (১২:৫২ AM) / ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

রামগতিতে ইটভাটা শ্রমিকের বসতঘর পুড়ে ছাঁই

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৭ নভেম্বর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোহাম্মদ ওমর ফারুকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল হাকিম মেম্বারের বাড়ির পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওমর ফারুক ওই এলাকার মোহাম্মদ দুলালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঘরের মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় বাড়ির মালিক ওমর ফারুক ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
অগ্নিকাণ্ডে বসতঘর ও ঘরের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।