০৭ আগস্ট ২০২৫
বুধবার (৬ আগস্ট) ভোররাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন— ফয়েজ্জুনেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), লামিয়া আক্তার (৯) ও মীম আক্তার (২)।
ওমান প্রবাসী বাহার জানান, মাইক্রোবাস চালক বার বার ঘুমিয়ে পড়েন। একাধিকবার বলার পরও তিনি গাড়ি চালিয়েছেন। একপর্যায়ে ঘুম থেকে উঠে গাড়ি খালে ফেলে দেয়। এ সময় তাকে বলেছি গ্লাস খুলে দিতে। কিন্তু সে গ্লাস না খুলে নিজেই বের হয়ে চলে যায়।
হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন জানান, প্রবাসী বাহারকে ঢাকা এয়ারপোর্ট থেকে আনতে মা-বাবা, দাদি, স্ত্রী-সন্তান, দুই ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তানসহ পরিবারের ১১ জন যায়। আসার পথে ঘটনাস্থলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় বাহারসহ পুরুষ সবাই বের হতে পারলেও শিশু ও নারীরা বের হতে পারেনি। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে মাইক্রোবাসটিসহ নিহতদের মরদেহ উদ্ধার করে।
ওমান প্রবাসী বাহারের বাবা আবদুর রহিম বলেন, আমার ছেলে প্রায় আড়াই বছর পর ওমান থেকে দেশে আসে। তাকে এয়ারপোর্ট থেকে আসতে আমরা পরিবারের সদস্যরা মিলে মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় যাই। মঙ্গলবার রাতেই আমরা রওনা দিই। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার চেয়ারম্যান বাড়ির সামনে আসলে চালক মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি রহমতখালী খালে পড়ে যায়৷ গাড়ির দরজা লক করা ছিল। আমরা ছয়জন জানালা দিয়ে বের হই। বাকিরা বের হতে পারেনি। খালে পানির তীব্র স্রোত ছিল। তাই দ্রুত সেটি তলিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে মাইক্রোবাসটিসহ মরদেহ উদ্ধার করে।
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে