শুক্রবার ১৭ জুলাই ২০২৬ , (০২:৫৬ AM) / ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

লক্ষ্মীপুরে বাস খালে পাঁচজন নিহত, আহত ১৫ জন

চন্দ্রগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৬ সেপ্টেম্বর ২০২৫


| ছবি: 

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চন্দ্রগঞ্জ কফিল ইদ্দন ডিগ্রি কলেজ সংলগ্ন সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীন নোমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।

জানা গেছে, সকাল সাড়ে ৮টা পৌনে ৯টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে চলন্ত বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধার কর্মীরা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে। বাসের ভেতর থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি জানান, হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।