সোমবার ৩১ আগস্ট ২০২৬ , (১২:৫৭ PM) / ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

নিহত সাত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

চন্দ্রগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৮ আগস্ট ২০২৫


ওমান প্রবাসী বাহার ও তার শশুর আব্দুর রহিমের হাতে অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
ওমান প্রবাসী বাহার ও তার শশুর আব্দুর রহিমের হাতে অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা | ছবি: নয়া চাঁদ

মাইক্রোবাস পানিতে পড়ে দূর্ঘটনায় নিহত পরিবারের সাথে সাক্ষাত করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

বৃহস্পতিবার দুপুরে নিহতদের বাড়িতে যান তিনি সহ প্রশাসনের কর্মকর্তারা। পরে নিহতদের পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের প্রাথমিক এক লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এসময় গভীর শোক প্রকাশ করে নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দেশে নিহতের বাড়িতে আসেন। এই পরিবারের পাশে জেলা ও উপজেলা প্রশাসন আছে থাকবেন। 

প্রসঙ্গত- ঢাকার বিমানবন্দর থেকে আসার সময় বুধবার সকালে নোয়াখালীর  বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের যাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। এতে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী এলাকার একই পরিবারের তিন মেয়ে শিশুসহ সাতজন নিহত হয়।