১৯ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি মাদ্রাসায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় অসুস্থ হয়ে এক শিক্ষক মারা গেছেন।
সোমবার সকালে উপজেলার মধ্য সাগরদি হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদ্রাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির।
মৃত ক্বারী ইব্রাহিম নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকার বাসিন্দা। তিনি ওই প্রতিষ্ঠানে প্রায় ২০ বছর ধরে শিক্ষকতা করে আসছিলেন।
ইব্রাহীম শিক্ষকতার পাশাপাশি কোরআন শিক্ষাদানেও যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
মাদ্রাসার শিক্ষকরা জানান, ইব্রাহীম মাদ্রাসায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিন জোহরের নামাজের পর মধ্য সাগরদী জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মৃতদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাদ্রাসা সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, “ইব্রাহীম প্রায় ২০ বছর ধরে আমাদের মাদ্রাসায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তার আকস্মিক মৃত্যুতে একজন অভিজ্ঞ শিক্ষক ও ভালো মানুষকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।”
মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি হারুনুর রশিদ বলেন, ইব্রাহীম একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন।
২ দিন আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
২ দিন আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে