সোমবার ২ নভেম্বর ২০২৬ , (০৩:৫২ PM) / ১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

রামগঞ্জে আলিমের ফল প্রকাশের একদিন পরেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

রামগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

০১ নভেম্বর ২০২৬


নিহত শিক্ষার্থী সাকিব
নিহত শিক্ষার্থী সাকিব | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিব নামে আলিম ফলপ্রাপ্ত এক শিক্ষার্থীর  মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সকালে উপজেলার পদ্মা বাজার এলাকায়  ঘটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব ৬ নং কেরোয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বক্স আলী ব্যাপারী বাড়ির আনিছুর রহমানের ছেলে। তিনি লামচরী কারামতিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, পদ্মা বাজারে মোটরসাইকেল চালানোর সময় বি আর টি সি বাসের সঙ্গে সংঘর্ষ হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও তিনি আর বেঁচে ফেরেননি।

উল্লেখ্য, গতকাল প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে সাকিব উত্তীর্ণ হয়েছিলেন। ফল প্রকাশের একদিনের মাথায় তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা শোকে স্তব্ধ।