১৩ সেপ্টেম্বর ২০২৫
লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল ১০ বছর বয়সী মো. ইসমাইল নামে এক শিশুর।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা চিকিৎসক মো. মিজান।
তিনি বলেন, দুর্ঘটনায় শিশুটির শরীর দগ্ধ হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নেয়ার পথে মৃত্যু হয়। নিহত ইসমাইল ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং চরবংশী গ্রামের পাটওয়ারী বাড়ির নির্মাণ শ্রমিক সফিকুল ইসলামের ছেলে।
এর আগে বৃহস্পতিবার একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ব্যবস্থা না নেয়ায় এমন দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সকালের দিকে এলাকার লোকজন মাটিতে পড়ে থাকা ছেঁড়া তারটি দেখে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে কল দেয় কিন্তু সাড়া পাওয়া যায়নি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইলের মৃত্যু হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোশারেফ হোসেন জানান, দুর্ঘটনার পর বিষয়টি জানতে পেরে লাইন মেরামত করা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, খুঁটি থেকে তার ছিঁড়ে যাওয়ার পর কেউ মোবাইল ফোনে কল করে জানাননি।
সূত্র জানায়, সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের কর্মচারীরা চার দফা দাবিতে গত এক সপ্তাহ ধরে গণছুটিতে রয়েছেন। জেলার ৬৪৮ জন জনবলের মধ্যে ৫২৮ জন, এবং রায়পুর পল্লী বিদ্যুতের ১০৫ জন কর্মীর মধ্যে ৯১ জন অনুপস্থিত থাকায় মাঠ পর্যায়ে বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান হচ্ছে না, যা প্রাণহানির মতো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে