মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ , (১০:০৫ PM) / ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

চন্দ্রগঞ্জে একই দিনে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

চন্দ্রগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৯ নভেম্বর ২০২৬


নিহত বৃদ্ধ
নিহত বৃদ্ধ | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পানিবাহী একটি গাড়ির ধাক্কায় ইউছুফ খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার বটতলি এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউছুফ খান উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা পাঠান বাড়ির বাসিন্দা ও হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেনের শ্বশুর।

স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ ইউছুফ পথচারী ছিলেন। ধারণা করা হচ্ছে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন। গাড়িটি পানিবাহী ছিল। ঘটনার পরপরই গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। এতে গাড়ি বা চালককে আটক করা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি ধাক্কায় ইউছুফ নামে এক বৃদ্ধ আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি তিনি মারা গেছেন। ঘটনাস্থল গিয়ে আমরা কোন গাড়ি পাইনি। শুনেছি গাড়িটি মালবাহী ছিল। ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

প্রসঙ্গত, সোমবার সকালে একই সড়কের চরচামিতা এলাকায় নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রী বাহী বাস উল্টে পড়ে ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। চালকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আহত যাত্রীরা। গতি কমানোর অনুরোধ করা হলেও চালক শোনেনি।