মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ , (১০:০৫ PM) / ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

নিজ গর্ভের সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করল মা

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৯ নভেম্বর ২০২৬


ঘাতক মা
ঘাতক মা | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে আহনাফ নামে চার মাস বয়সী গর্ভের শিশুসন্তানকে ঘরের পাশের ডোবার পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা আনিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
এর আগে গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সন্দেহজনক ভাবে শিশুর মা আনিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেন।

(এর আগে গত ৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ইউসুফ হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আহনাফ ওই বাড়ির সজল নামে এক অটোরিকশাচালকের ছেলে।ঘটনার পর মা নিজেই শিশু সন্তানকে জেলা সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

পুলিশ সূত্রে জানা যায়,  রোববার (৮ নভেম্বর) আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন তিনি। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে কী কারণে মা নিজের চার মাসের শিশুসন্তানকে হত্যা করেছেন, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা।