সোমবার ৩১ আগস্ট ২০২৬ , (১২:৩৮ PM) / ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

লক্ষ্মীপুরে খতিয়ান প্রতারণা যুবকের সাত দিনের সাজা

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

২৪ সেপ্টেম্বর ২০২৫


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে জালজালিয়াতি করে নামজারির করতে এসে মিরন ভূঞা নামের এক যুবককে আটক করেছে সদর ভূমি অফিসের কর্মকর্তারা। পরে তাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সদর উপজেলা ভূমি অফিসে এই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা। দণ্ডপ্রাপ্ত মিরন ভূঞা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও জামশেদ আলম রানা বলেন, ‘সরকারি আদেশ অমান্য করে নকল খতিয়ান জমা দিয়ে নামজারির আবেদন করেন মিরন। বিষয়টি শনাক্ত হওয়ার পর বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চলছে। অনিয়ম বা জালিয়াতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।