রামগতিতে পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
রামগতি প্রতিনিধি
লক্ষ্মীপুর
২৪ জুলাই ২০২৫
মাটিতে লুটে আছে প্রবাসীর স্ত্রী | ছবি: নয়া চাঁদ
লক্ষ্মীপুরের রামগতিতে পরকিয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে কথিত প্রেমিক হেলাল উদ্দিন পলাতক রয়েছেন। তাকে ধরতে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে এর আগেই বসতঘরে তালা ঝুলিয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যান হেলাল।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। রামগতি থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৩ জুলাই) সকালে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হকবাজার সংলগ্ন বেঁড়ীর উপরে এ ঘটনা ঘটে।
খুনের শিকার রিনা আক্তার (২৭) কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও পাটোয়ারীহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। অভিযুক্ত প্রেমিক হেলাল একই উপজেলার চর ফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির শাহজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুনের শিকার ওই নারী কয়েকমাস আগে পারিবারিক একটি ঘটনার অভিযোগ লেখাতে স্থানীয় হাজিরহাট বাজারের একটি কম্পিউটার দোকানে যান। সেখানে কথিত সাংবাদিক হেলালের সাথে তার পরিচয় হয়। ওই সময় মামলা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করার কৌশলে ওই নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন হেলাল। একপর্যায়ে আরও ঘনিষ্ঠতায় জড়িয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। হেলাল গোপনে ওই অনৈতিক সম্পর্কের ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন।
পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিল অভিযুক্ত হেলাল। ঘটনার আগেরদিন মঙ্গলবার রাতে শ্বশুর বাড়ি থেকে ওই নারীকে ডেকে এনে হাজিরহাট বাজারের কোনো একটি ঘরে রাতভর রেখে কাকডাকা ভোরে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় পূর্বের ধারণ করা অবৈধ সম্পর্কের ওই ভিডিও ডিলিট করাকে কেন্দ্র করে পথিমধ্যে দু'জনার মধ্যে কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে এরই জের ধরে ঘটনাস্থলে পৌঁছলে হেলাল রিনাকে খুন করে রাস্তায় ফেলে রেখে চলে যান।
ঘটনাস্থল থেকে স্থানীয়দের ধারণ করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, খুনের শিকার ওই নারীর মাথার পিছনের অংশে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে। লোকজনের ধারণা পাকা সড়কের সঙ্গে মাথা থেতলে তাকে হত্যা করা হয়েছে।
পরে স্থানীয়রা সড়কের উপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু ছিলনা।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি পরিত্যক্ত ঘর থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। জেলা গোয়েনআ সংস্থা (এনএসআইয়ের) দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালি...
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০ট...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে মাছঘাটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে...
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী মোবরকের বাড়ী হামলা চালিয়ে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। এসময় মোবারকে না পেয়ে...
লক্ষ্মীপুরে জালজালিয়াতি করে নামজারির করতে এসে মিরন ভূঞা নামের এক যুবককে আটক করেছে সদর ভূমি অফিসের কর্মকর্তারা। পরে তাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্র...
লক্ষ্মীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ঢুকে শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত সুমন হোসেন নামের এক বখাটের বিরুদ্ধে। বুধ...
লক্ষ্মীপুরের কমলনগরে জালিয়াতির মাধ্যমে নামজারির অপরাধে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৯ সেপ্...
লক্ষ্মীপুর পৌর শহরের ২নং ওয়ার্ডে মেঘনা রোড পুলিশ লাইন স্কুল সংলগ্ন এলাকায় কানাডা প্রবাসী ফিরোজের পরিবারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় নগদ টাক...
লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিননের হাতে মারধরের শিকার হয়েছেন একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন।...
আমজাদ হোসেন সাগর। বিভিন্ন ফাঁদ পেতে একাধিক মেয়ের সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়েছে। বল প্রয়োগ ও প্রভাব খাটিয়ে একাধিক মেয়ের ইজ্জত লুটিয়ে নেয়ার অভিযোগও র...
লক্ষ্মীপুর সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিনকে একনালা বন্দুক সহ আটক করছে সেনাবাহিনী। একই সময়ে নাঈম নামে আরো একজনের বাড়ি...
লক্ষ্মীপুরে দুটি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবা সহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৮আগষ্ট) রাত সাড়ে ১১টায় পৌরসভার ১৫ নং ওয়ার্ড...
জুলাই গনঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী নিহত এবং ২৫০ গুলিববিদ্ধসহ চার শতাধিক জনতা আহত হয়। এই ঘটনায় মামলা করে নিহত ও আহতদের স্বজনরা হুমকির মধ্যে...
৩০ বছরের রাস্তা। তবুও চলাচল করতে পারিনা। ঘরের পিছনের অংশ ব্যতিত তিনপাশে কাঁটাতারের বেড়া দিয়ে রাখা হয়েছে। হাঁটাচলায় খুবই কষ্ট হয়। স্বামী-সন্তান ও নাতনি...
জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য মামলায় গ্রেফতার তিন আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্...
জুলাই-আগস্টে আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় জড়িত তিন আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, স...
লক্ষ্মীপুরের রায়পুরে বিষপানে মা-মেয়ে মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিহত মা তাসলিমা বেগম তার বড় মেয়ের সঙ্গে ঝগড়া...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহিদুল ইসলাম নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহিদুল ইসলাম নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নি...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ কৃষকের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পুরো বসতঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় দুই লক্ষ...
লক্ষ্মীপুর পৌরসভার পুরাতন সড়ক অবরুদ্ধ করে কাঁচাবাজারের দোকান বসিয়ে চলছে বেচাকেনা। সপ্তাহের দুই দিনে যেন এই সড়কের পথচারীদের জন্য একটা অভিশাপ। ভ্যান-রিক...
লক্ষ্মীপুরের কমলনগরে এক নারীকে ধর্ষণ শেষে হত্যার পর তার হাতের স্বর্ণের আংটি, কানের দুল ও গলার চেইন লুট করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই নারী...