রবিবার ৯ আগস্ট ২০২৬ , (১০:৩৮ AM) / ২৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

দক্ষিণ হামছাদীতে দুই শিশুকে আটকিয়ে শীলতাহানীর অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

০৮ আগস্ট ২০২৬


অভিযুক্ত শাহাব উদ্দিন
অভিযুক্ত শাহাব উদ্দিন | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম নন্দনপুর এলাকায় দুই শিশুকে শীলতাহানীর অভিযোগ উঠেছে স্থানীয় এক দোকানীর বিরুদ্ধে। এঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি কারাগারে রয়েছে।

ভুক্তভোগী শিশুর পরিবার জানান, গত ৫ আগষ্ট বুধবার স্কুল-মাদরাসা বন্ধ থাকায় দুই চাচাতো বোন বাড়িতে একসঙ্গে খেলছিল। এ সময় বাড়ির পাশ্ববর্তী দোকানের মালিক শাহাবুদ্দিন বিভিন্ন লোভ দেখিয়ে জোরপূর্বক দোকানে নিয়ে যায়। পরে দোকানের ভেতরে নিয়ে গিয়ে চিপস ও জুসের প্রলোভন দেখিয়ে পোশাক খুলতে বলেন। রাজি না হলে মারধর ও দোকানের পিছনের পুকুরে ফেলে দেওয়ার হুমকি দেন।

কিছুক্ষণ পর এলাকাবাসীর সন্দেহ হলে দোকানের সামনে লোকজন জড়ো হয়। পরে দুই শিশুকে দোকান থেকে বের হতে দেখা যায়। বাড়িতে ফিরে তারা পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
তবে ঘটনারর দিন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যবসায়ী শাহাবুদ্দিন। তার দাবি, শিশুরা প্রায়ই তার দোকানে আসে এবং তাদের সঙ্গে তিনি কোনো ধরনের খারাপ আচরণ করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এঘটনায় অভিযুক্ত শাহাবউদ্দিনকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান লক্ষ্মীপুর সদর থানার ওসি তদন্ত শফিকুর রহমান।