২৬ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটে ৬টি বালু মহালের অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। তারা জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভের অনুসারী বলে দাবি ভুক্তভোগীদের। হামলার ঘটনায় বালু মহালের একজন আহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মজুচৌধুরী হাট বালুর ঘাট এলাকায় মোটরসাইকেলে করে ১২ থেকে ১৫ জনের একটি দল গিয়ে এ হামলা চালায়। তাদের হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ছিল বলে দাবি ভুক্তভোগীদের।
হামলাকারীরা ৫ টি অফিস ও একটি দোকানে ভাঙচুর চালিয়ে দিনভর বিক্রির টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তোভোগীরা অভিযোগ করেছে।।
সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, সন্ধ্যায় তার বালুমহালের অফিসে হামলা চালিয়েছে। দোকানের টাকা-পয়সা, সিসিটিভি ক্যামেরাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। কে বা কারা ছাত্রদলের নাম দিয়ে ঘটিয়েছে। স্থানীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিছুই জানে না। আরও কয়েকটি বালু মহালে হামলা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, সকালে মজু চৌধুরীর হাট এলাকায় ছাত্রলীগ মিছিল করেছে। বিকালেও করার খবর পেয়ে ছাত্রদল সেখানে যায়। তবে ছাত্রদল কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নি। এটি ছাত্রলীগ করে হয়তো ছাত্রদলের উপর ধায় চাপিয়ে দিচ্ছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মজুচৌধুরীহাটে বালুর গদিতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
২২ ঘন্টা আগে
২৩ ঘন্টা আগে
১ দিন আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২২ ঘন্টা আগে
২৩ ঘন্টা আগে
১ দিন আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে