০২ জুন ২০২৬
লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে এসে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এর আগে সোমবার দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম আনিছুর রহমান মামুন।
স্থানীয় বাসিন্দা এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা যায়, নির্যাতিত ওই শিশুটির মূল বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদ উৎসব উদযাপনের উদ্দেশ্যে সে পরিবারের সদস্যদের সঙ্গে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
ধর্ষণের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত আনিছুর রহমান মামুনকে গ্রেপ্তার করেছে। শিশুটির নানি হাজেরা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে মঙ্গলবার সকালে পুলিশ অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানান রামগতি থানার ওসি লিটন দেওয়ান।
১ দিন আগে
৩ দিন আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
১ দিন আগে
৩ দিন আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৬ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে