সোমবার ৩১ আগস্ট ২০২৬ , (১২:৩৯ PM) / ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

কানাডা প্রবাসীর স্ত্রীর উপর হামলা চালিয়ে লুটে নিল স্বর্ণ ও নগদ টাকা

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

২৮ আগস্ট ২০২৫


লক্ষ্মীপুর সদর মডেল থানা। - ফাইল ছবি
লক্ষ্মীপুর সদর মডেল থানা। - ফাইল ছবি | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুর পৌর শহরের ২নং ওয়ার্ডে মেঘনা রোড পুলিশ লাইন স্কুল সংলগ্ন এলাকায় কানাডা প্রবাসী ফিরোজের পরিবারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। 

গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে মেঘনা রোড পুলিশ লাইন স্কুল সংলগ্ন এলাকায় ওই প্রবাসীর স্ত্রী ঝর্না আক্তারের উপর হামলা চালিয়ে এমন ঘটনা ঘটায় একদল দূর্র্বৃত্ত।

ভুক্তবোগীদের অভিযোগ জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ভাড়াটিয়া লোকজন দিয়ে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।
আহত প্রবাসীর স্ত্রী  ঝর্ণা আক্তার সাংবাদিকদের বলেন, তার চাচা শ্বশুরদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শত্রুতার জেরে তারা ৩ নং ওয়ার্ডের আব্দুর রহমান তার স্ত্রী নাজম বেগম, শিমা বেগম ও  হনুপা বেগম সহ অজ্ঞাত আরো কয়েকজন দিয়ে তার উপর হামলা চালায়। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়। পরে জাতীয় জরুরী সেবায় ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 
প্রবাসী ফিরোজ কানাডা থেকে ভিডিও বার্তায় প্রতিবেদককে একই অভিযোগ করেন। তিনি এ ঘটনার তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবি জানান।

এঘটনায় অভিযুক্ত আব্দুর রহমান ও নাজমা বেগমকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা ওসি আব্দুল মোন্নাফ।