০৮ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম।
পদ হারানো নেতারা হলেন- দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।
জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতিপত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকু রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন।
অব্যাহতিপত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে হারুন অর রশিদ ও মো. ইউছুফকে স্থায়ীভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে এর দায়ভার ব্যক্তিগতভাবে তাদের বহন করতে হবে। অব্যাহতিপত্রের অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অব্যাহতি পাওয়া বিএনপি নেতা হারুন অর রশিদ ও মো. ইউছুফের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দিচ্ছে। হারুন ও ইউছুফের ওয়ার্ডে একটি মসজিদ রয়েছে। ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ১৫ হাজার টাকা নিয়েছেন। প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি ও আমার কমিটির সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।
১১ ঘন্টা আগে
১ দিন আগে
৪ দিন আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১১ ঘন্টা আগে
১ দিন আগে
৪ দিন আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
৮ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে