বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ , (০৪:৩৪ AM) / ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

পার্বতীনগরে মাটির ব্যবসায়ীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

২৮ অক্টোবর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরে মাটির ব্যবসার দ্বন্দ্বের জেরে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ।: বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) দুপুর আনুমানিক দেড়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের খান বাড়ির সামনে এই ঘটনা ঘটে । নিহত খোরশেদ আলম দিলশাদপুর এলাকার খান বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন মাটি ব্যবসায়ী ছিলেন এবং স্থানীয় ইটভাটায় মাটি সরবরাহ করতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, এলাকায় মাটির ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ ও দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে।

দুপুরের ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়,  এই ঘটনার পেছনে নির্দিষ্ট কার সাথে দ্বন্দ্ব ছিল বা কারা জড়িত বলে তা উধঘাটন করা হবে। 

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা পুলিশ। জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।