২৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাসা থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে ও মাসুদ বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় খোরশেদকে গুলি করে হত্যা করা হয়। একই এলাকার ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহীম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ আরও ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি করে বলে জানা যায়। পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ছুট্টু ও মাসুদকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত খোরশেদ পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও পেশায় মাটি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানায়, খোরশেদ মাটির ব্যবসা করতো। দুপুরে দু'জন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌঁড়ে গিয়ে দেখেন একজন তাকে গুলি করে। ওয়ালিদ নামে একজন মাটির ব্যবসা নিয়ে এরআগেও বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়েছে। মোরশেদ ও মজিদ নামে দুইজন তাকে ডেকে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা।
৬ ঘন্টা আগে
১২ ঘন্টা আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
২ মাস আগে
২ মাস আগে
৬ ঘন্টা আগে
১২ ঘন্টা আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
২ মাস আগে
২ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে