বুধবার ৭ অক্টোবর ২০২৬ , (০৪:৩১ AM) / ২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন আদালত

রামগতিতে শিক্ষার নামে নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৬ অক্টোবর ২০২৬


শিকলবন্দি দুই শিক্ষার্থী-
শিকলবন্দি দুই শিক্ষার্থী- | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায় বাবুত তাকওয়া নামে একটি মাদ্রাসায় ছোট ছোট শিক্ষার্থীদের শিকলে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। 
শিক্ষাদানের নামে এমন নির্যাতনের ঘটনায় মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে কিছু শিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে রাখা এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে পড়ালেখা করানোর চেষ্টা করা হচ্ছে। বয়সে ছোট শিশুদের সঙ্গে এমন আচরণকে অমানবিক ও শিশু অধিকারের পরিপন্থী বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের শাসনের নামে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মাদ্রাসায় থাকা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। 

শিশুদের সঙ্গে এমন আচরণ সত্যিই হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মাওলানা হাবিবুল্লাহ নীরবের সাথে কথা বললে তিনি নিজের অভিযোগ অস্বীকার করে বলেন যে শিক্ষক শিক্ষার্থীকে নির্যাতন করেছে আমরা তাকে বহিষ্কার করেছি।