রবিবার ২২ নভেম্বর ২০২৬ , (০২:৪৫ AM) / ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

তিন দল ডিঙ্গিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন রামগঞ্জে আওয়ামীলীগ নেতা

রামগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

২১ নভেম্বর ২০২৬


ফরম পূরণ শেষে স্থানীয় ইসলামী আন্দোন নেতাদের সঙ্গে নুরুলহুদা মেম্বার।
ফরম পূরণ শেষে স্থানীয় ইসলামী আন্দোন নেতাদের সঙ্গে নুরুলহুদা মেম্বার। | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। তিনি একই ইউনিয়নের দাসপাড়া ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। গত ২০ নভেম্বর  লামচর ইউনিয়ন ইসলামী আন্দোলন অফিসে সদস্য ফরম পূরণ করে যোগদান করেন। এর আগে নুরুল হুদা আওয়ামীলীগ রাজনীতি ছেড়ে তরিকত ফেডারেশনে যোগ দিয়ে ইউনিয়ন সভাপতি হন। গত ২০২৪ সালের ৫ আগষ্টের পর রাজনীতির মোড় ঘুরিয়ে যোগদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীততে। প্রায় দুই বছর পর চলতি বছরের ১০ নভেম্বর জামায়াতের রাজনীতি ছেড়ে যোগদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশে।

এদিকে এলাকাবাসীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আওয়ালীগ থেকে তরিকত,তরিকত থেকে জামায়াত আবার জামায়াত থেকে এবার ইসলামি আন্দোলন। এরপরে কোন দলে যাওয়ার সম্ভাবনা? এমনটিই জনমনে প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচানার ঝড় তুলছে নেটিজেনরা। কেউ কেউ পোস্ট করে লিখছেন, সুবিধা পার্টি দোয়া রইল যেদিকে সুবিধা পান ওদিকে যাইবেন অসুবিধা নাই বাঁচার জন্য অনেক কিছুই করে। আবার কেউ লিখেন , উনি যেন বাকি জীবন ইসলামী আন্দোলনের সাথে কাটাইতে পারে এই জন্য দোয়া করি