শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ , (১১:৫৫ AM) / ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১৮ জুলাই ২০২৫


বিএনপির ‍যুগ্মমহাসচিব সহ জেলার নেতাদের নেতৃত্বে যুবদলের বিক্ষোভ
বিএনপির ‍যুগ্মমহাসচিব সহ জেলার নেতাদের নেতৃত্বে যুবদলের বিক্ষোভ | ছবি: নয়া চাঁদ

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী চলমান অস্থিরতা এবং প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে। জনগণের নিরাপত্তা আজ হুমকির মুখে। তারা দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।