বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ , (০৪:৩৫ AM) / ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

রামগতিতে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

২৮ অক্টোবর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরের রামগতিতে ২৮ অক্টোবর সংঘটিত লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় উপজেলার আলেকজান্ডার বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি আলেকজান্ডার বাজারের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে রহমানিয়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামগতি উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন রামগতি পৌর জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, চরবাদাম ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেহেরাজ মোল্লা,শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জাবের হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রহিম বলেন, গণভোট বাস্তবায়ন করেননি, অথচ বড় বড় কথা বলেন। অক্ষরে অক্ষরে পালন করার কথা বললেও তা সম্পূর্ণ মিথ্যা। জামায়াতে ইসলামীর লংমার্চ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আবোল-তাবোল মন্তব্য করছেন। এর পরিণাম ভালো হবে না।সামনে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়ার বিএনপি সরকারের আমলে লংমার্চ করা হয়নি,সে কথা কি আপনাদের মনে নেই? আমরা জনগণের কথা বলি। জামায়াতে ইসলামী জনগণের স্বার্থে লংমার্চ করবে। আপনাদের আচরণ সুন্দর করুন।

পৌর জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে যে তাণ্ডব চালানো হয়েছিল, তাতে আমাদের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়। ছয়জন নেতাকর্মীকে লগি-বৈঠার আঘাতে হত্যা করার পর লাশের ওপর নৃত্য করা হয়েছিল, বর্তমান সরকারকে বলবো স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ এনে  ৬ বার ফাঁসি দিতে হবে। 

তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানাই, ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।বক্তারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।