২৮ জুন ২০২৫
লক্ষ্মীপুর হত্যা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২২ বিএনপি জামায়াতের নেতাকর্মী খালাস দিয়েছে আদালত।
গত বৃহস্পতিবার ২৬ জুন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক ফারজানা আক্তারের আদালত এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মহসিন কবির মুরাদ।
মামলার এজাহার সূত্রের জানা যায়, ২০১৩ সালে ১২ই ডিসেম্বর লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ, উত্তর তেমুহনী ও পুলিশ লাইন্স এলাকায় র্যাব ও পুলিশ সদস্যদের উপর হামলা ও ভাংচুর করে ও মানুষ হত্যার অভিযোগে র্যাবের -১১ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় জি আর ৯৫৫/১৩ থানার মামলা নং-৩০, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, তৎকালীন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম, সাবেক শহর আমীর শামসুর রহমান, সেক্রেটারি সামছুল ইসলাম, শিবির নেতা আব্দুল আউয়াল রাসেল, হারুনুর রশীদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান কমিশনার, আব্দুল আলীম হুমায়ুন কমিশনার সহ ১১জনকে আসামী করে মামলা দায়ের করেন।
পরবর্তীতে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০০ জনকে আসামী চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সময় চলা মামলার স্বাক্ষীদের সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে প্রমাণিত হয় যে আসামিরা নির্দোষ ছিলেন,এই ঘটনার সাথে তাদের কোন সম্পৃক্ততা না পাওয়ায় পর, আজ অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক ফারজানা আক্তারের আদালত সকল কে বেকসুর খালাস প্রদান করেন।
আসামীপক্ষের আইনজীবী এডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, জেলা বি এন পি’র সাধারণ সম্পাদক জনাব সাহাবুদ্দিন সাবুকে গুলি করার পর বিগত ১৭ই ডিসেম্বর জেলা জামায়াতের তৎকালীন সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম ও জেলা বি এন পি’র সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০০ জনের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করে র্যাব। পরে বিগত ২০১৬ইং তারিখে তদন্তকারী কর্মকর্তা ২২ জনের বিরুদ্ধে ৩টি চার্জশিট (হত্যা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের অধীন) দাখিল করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আজ ২৬ তারিখে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ২ পার্টের রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।
রায়ে খালাস পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও জেলা জামায়াতে সূরা ও কর্মপরিষদ সদস্য ফারুক হোসাইন নূরনবী সহ বিএনপি জামায়াতের ২২ নেতাকর্মী। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামীরা তারা বলেন এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা।
৪ মাস আগে
৬ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম লিটনের বিগত কমিটি বিলুপ্ত করে যুবদল নেতা আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশ...
৪ মাস আগে
৬ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কাম্পাসে...
৯ মাস আগে
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোন প্রতিহিংস্যার কারণে যেন হায়েনারা সুযোগ না পায়...
৯ মাস আগে