শুক্রবার ২৯ মে ২০২৬ , (০৯:০৬ PM) / ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

শিবিরের ব্যাতিক্রমী উদ্যোগ চার’শ শিক্ষার্থী পেল গরুর গোশত

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

২৯ মে ২০২৬


গোশত বিতরণকালে শিবিরের নেতৃবৃন্দ।__
গোশত বিতরণকালে শিবিরের নেতৃবৃন্দ।__ | ছবি: নয়া চাঁদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে গোশত বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে পৌর শহরের দক্ষিণ তেমুহনী সংলগ্ন আল ইসলাম সোসাইটির অফিসে শিক্ষার্থীদের মাঝে গোশত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন শহর শাখার সভাপতি আব্দুল আউয়াল হামদু।

এসময় আরও উপস্থিত ছিলেন শহর শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল, বায়তুল মাল সম্পাদক রাজীব হোসেন, শিক্ষা সম্পাদক শরিফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুর শহর শাখা শিবিরের আওতাধীন মোট ২১টা ইউনিয়নে (সাংগঠনিক শাখা) চার শতাধিক শিক্ষার্থীর মাঝে গোশত বিতরণ করা হয়।

উপহার গ্রহণকালে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ছাত্রশিবির অতীতেও পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।