২৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্সবিহীন ও পরিবেশ ছাড়পত্রহীন অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি চুল্লি গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর) রামগতি উপজেলার চর আফজল ইউনিয়নে ‘মেসার্স আমানত ব্রিকস’ নামের অবৈধ ইটভাটায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, হারুন অর রশিদ পাঠান,পরিদর্শক মোজাম্মেল হক প্রমুখ
অভিযানকালে পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
অভিযানে অবৈধ ইটভাটার দুটি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পানি ছিটিয়ে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী করা হয়। এছাড়া ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কাঠ প্রক্রিয়াজাতকরণের দায়ে একটি স'মিল (করাতকল) উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এবং হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে জেলার সব উপজেলায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
৬ ঘন্টা আগে
১২ ঘন্টা আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
২ মাস আগে
২ মাস আগে
৬ ঘন্টা আগে
১২ ঘন্টা আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
২ মাস আগে
২ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে