শনিবার ১ আগস্ট ২০২৬ , (০৩:১৪ AM) / ১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন আদালত

আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বল্লেন উদ্দেশ্য প্রণোদিত

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

৩১ জুলাই ২০২৬


আইনজীবী আনিস ও শরীফ
আইনজীবী আনিস ও শরীফ | ছবি: নয়া চাঁদ

তুই ফ্যাসিস্ট’ বলে বিএনপিকর্মীকে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুর সদর থানায় একটি  লিখিত অভিযোগ করেন শরীফ নামে এক ব্যক্তি। তিনি দাবি করেন  আনিসুলদের সঙ্গে আমাদের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে জেলা আদালতে মামলাও বিচারাধীন। বিভিন্ন সময় তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ঘটনার সময় কিছু বুঝে ওঠার আগেই তুই ফ্যাসিস্ট বলে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়া হয়। 

তবে দাবিকৃত ঘটনা সত্য নয় বলে দাবি ওই আইনজীবী আনিসুল ইসলামের। তিনি বলে, আলোচিত ঘটনা কিংবা অভিযোগের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। শুধু তা-ই নয়- এছাড়াও আমার বিরুদ্ধে আনিত সাজানো একাধিক অভিযোগ এনে গণমাধ্যমকে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মিডিয়ায় সংভাদ প্রচার ও প্রকাশ হয়েছে। যাহা সম্পূর্ণ ডাহা মিথ্যা।

প্রকৃত ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, মৃত সৈয়দ উল্যাহ শরীফের সঙ্গে আমার দেখা হয়েছে। আমরা একই এলাকার বাসিন্দা। সে আমার কাছে তাঁর স্ত্রীকে আনার মামলা করার জন্য আসলে আমি তাঁকে মামলা না করতে বলি। তারপর আমাদের মালিকানাধীন জমির পিলার ভাঙ্গার ব্যাপারে জিজ্ঞেস করলে সে স্বীকার করে। তখন আমি তাকে বলি যুবলীগ করার সময় ও এসব করতি এখনো করতেছস। ঘটনা টা কি? তাকে ডাক দোহাই দেই।

অথচ সে একটা মিথ্যা ঘটনা সৃজন করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। তিনি দাবি করেন শরিফ একজন মাদকাসক্ত। মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রকাশিত সকল সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই আইনজীবী।

শরীফের দাবি,  ঘটনার সময় মাছের খাবার কিনতে মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় পৌঁছলে কয়েক সহযোগীকে নিয়ে আনিসুল পথরোধ করে। একপর্যায়ে তাকে গালিগালাজ করে হামলা চালানো হয়।