৩০ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরের রায়পুরে বিষধর সাপের কামড়ে কাউছার নামের ওয়ার্কসপ শ্রমিক ও রামগতি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সিদ্দিক মাঝি নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের নিজ বাড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক মাঝি ফজর আলী হাজী বাড়ির মরহুম আবদুল বাকীর মেয়ের জামাই।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে ধানখেতে পানি সেচ দেওয়ার জন্য মর্টার চালু করতে যান সিদ্দিক মাঝি। এ সময় অসাবধানতাবশত মর্টারের সঙ্গে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার ও শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
পরে তাঁকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে জেলার রায়পুরে বিষধর সাপের কামড়ে কাউছার নামের ওয়ার্কসপ শ্রমিকের মৃত্যু হয়। শুক্রবার দুপুরে জানাজা নামাজের পর নিহতকে দাফন করা হয়। নিহত কাউছার একই এলাকার সমু পাটোয়ারী (কুট্টি) ছেলে।
জানা যায়, চট্রগ্রাম শহরে একটি ওয়ার্সপে কাজ করেন বাবাসহ দুই ভাই। গত সপ্তাহে ছুটিতে বাবার সাথে কাউছারসহ দুই ভাই রায়পুরে গ্রামের বাড়ীতে বেড়াতে আসেন।
বৃহস্পতিবার রাতে বংশীব্রীজ এলাকা থেকে বাজার করে বাড়ীতে আসার পথে প্রাকৃতিক কাজ সারতে রাস্তার পাশে বসে। এসময় কাউছার হোসেনকে সাপে কামড় দিলে পরিবারের সদস্যরা তাকে বাড়ীতে নিয়ে আসে। এসময় কয়েকবার বমি করলে এক ওজার কাছে নিলে অবস্থার অবনতি হওয়া শুক্রবার ভোরে সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমাইয়া রহমান নিপু বলেন, সাপের ছোবলে আহত কাউছার নামে এক কিশোরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
২ দিন আগে
২ দিন আগে
৬ দিন আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
২ মাস আগে
২ দিন আগে
২ দিন আগে
৬ দিন আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে