শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , (০৩:২৬ PM) / ১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন আদালত

পুলিশের অভিযানে রামগতিতে ৬ আসামী গ্রেফতার

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

২৯ অক্টোবর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ও জিডির ছয় আসামিকে গ্রেপ্তার করেছে রামগতি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সিআর-১৭৫/২৬ মামলার আসামি মো. আশ্রাফ উদ্দিন, সিআর-৯৯/২০২৬ মামলার আসামি মো. জসিম ও মো. সুমন রয়েছেন।

এ ছাড়া রামগতি থানার জিডি নং-১৩০৩, তারিখ ২৯ অক্টোবর ২০২৬-এর ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. রাশেদকে এবং জিডি নং-১২৯২, তারিখ ২৮ অক্টোবর ২০২৬-এর ঘটনায় একই ধারায় মো. বাবলু ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. আশ্রাফ উদ্দিন রামগতির চরলক্ষ্মী এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মো. জসিম ও মো. সুমনের বাড়ি চর সেকান্দর এলাকায়। মো. রাশেদ চর আফজল এলাকার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্যদিকে মো. বাবলু ও আল আমিন রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর সেকান্দর এলাকার বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ছয়জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।