২৯ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরের রামগতিতে একটি বসতবাড়িতে আগুন লেগে ছাঁই হয়ে যায়। এতে ঘরে থাকা ১০০ বস্তা সয়াবিন ও ১২০ বস্তা ধান, ৭ ভরি স্বর্ণালংকার, প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। বুধবার রাত আনুমানিক সাড়ে১০ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়ালের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তাদের চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী ছুটে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার খবরে ওই এলাকার নারী পুরুষ হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয় অন্তত ২০ জন।
স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ বাড়ির তিনদিক থেকে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন হুঁ হুঁ করে ঘরে ঢুকে যায়। তখন ওই বাড়ির ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে বলে মন্তব্য করেন তারা।
রামগতি ফায়ার সার্ভিস ফায়ার ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মঞ্জু বলেন, ওই এলাকাটি দুর্গম চরাঞ্চল ছিল। উপজেলা সদর থেকে অনেক দূরে। ফায়ার সার্ভিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পরে বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে, স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়েছে।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আহতরা হলেন- রায়হান, সোহরাব, বাচ্চু, শরীফ, ইসমাইল, নিরব, লিটন হোসেন সর্দার, নুর আলম, আবুল খায়ের আরিফ, মেহেরাজ, জয়দেব ও তুহিনসহ প্রায় ২০ জন।
১২ ঘন্টা আগে
৩ দিন আগে
৩ সপ্তাহ আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
১২ ঘন্টা আগে
৩ দিন আগে
৩ সপ্তাহ আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে