২৪ জুন ২০২৬
লক্ষ্মীপুরের রামগতিতে মসজিদের মুয়াজ্জিনের কক্ষ থেকে হাফেজ শাহীন ২০ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নের গোমস্তা বাড়ির দরজা এলাকায় অবস্থিত হাজী সফিউল আলম জামে মসজিদের
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের মুয়াজ্জিনের কক্ষে হাফেজ শাহীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি রামগতি থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। তরুণ এই হাফেজের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর স্বজন ও পরিচিতজনরা এ ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত না করার অনুরোধ জানানোয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং ঘটনার নথিপত্র সংরক্ষণ করেছে।
২ দিন আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
২ দিন আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে