সোমবার ২৬ অক্টোবর ২০২৬ , (০২:৩১ PM) / ১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

রামগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত

রামগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

২৫ অক্টোবর ২০২৬


প্রতীকি ছবি
প্রতীকি ছবি | ছবি: 

লক্ষ্মীপুরের রামগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের দুজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
রবিার রামগঞ্জ সরকারি হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
কুকুরের কামড়ে আহত এক শিশুর বাবা ইমাম হোসেন জানান, গত ২০ সেপ্টেম্বর তার চার বছর বয়সী ছোট মেয়ে কুকুরের কামড়ে গুরুতর আহত হয়। মেয়েকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও আহত হন। চিকিৎসা শেষে বর্তমানে তারা ভালো আছেন বলে জানান তিনি।
ইমাম হোসেন বলেন, এলাকায় পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরের আক্রমণে শিশুদের পাশাপাশি অন্যরাও ঝুঁকিতে রয়েছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
স্থানীয়দের দাবি, কুকুরের আক্রমণ থেকে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।