রবিবার ১৮ অক্টোবর ২০২৬ , (০৪:১৩ AM) / ২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুষ্ঠানমালা

মশক নিধনে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাথী আবুল কাশেমের সঁড়াশি অভিযান

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১৭ অক্টোবর ২০২৬


ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে আবুল কাশেম সমির।
ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে আবুল কাশেম সমির। | ছবি: নয়া চাঁদ

ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসিন্দাদের সচেতন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন কাউন্সিলর প্রার্থী আবুল কাশেম সমির। শনিবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে সচেতনতামূলক এ কর্মসূচি শুরু করেন তিনি। এসময় পৌর এলাকার সচেতন বাসিন্দাদের সাথে নিয়ে বিভিন্ন বাসা-বাড়ির আঙ্গিনা, বাজার ও রাস্তাঘাটে মানবসৃষ্ট ও পরিত্যক্ত বর্জ্য অপসারণ করেন তিনি।

এসময় নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখি, জমে থাকা পানি সরিয়ে ফেলি, পাত্র ঢেকে রাখি, মশার ঔষধ ব্যবহার করি এবং সবার অংশগ্রহণে ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি- সচেতনতামূলক  মাইকিং প্রচার করা হয়।

‎জানা যায়, সারাদেশে ডেঙ্গু জ্বর মহামারি আকার ধারণ করেছে।  লক্ষ্মীপুরেও প্রতিনিয়তই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। ডেঙ্গু থেকে রেহায় পেতে মানুষকে সচেতন হওয়ার আহ্বান করেছে সরকার। তারই ধারাবাহিকতায় সমাজে ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসিন্দাদের সচেতন করতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন পৌর বিশিষ্ট এ সমাজসেবক আবুল কাশেম সমির। 

আবুল কাশেম সমির জামায়াতে ইসলামীর একজন সক্রিয় নেতা। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সোনালী কলোনি এলাকার বাসিন্দা এবং লক্ষ্মীপুর চকবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী।  দীর্ঘকাল থেকে পৌর ৬নং ওয়ার্ড যুবসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে যুব ও কিশোরদের  মাদকবিরোধীদের সমাজ উন্নয়নমুখী বিভিন্ন কাজে সম্পৃক্ত করেন তিনি। তাছাড়া এ সংগঠনটির মাধ্যমে সমাজে অবহেলিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত, আর্থিক অনুদানসহ নানা সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। 

‎কাউন্সিলার প্রার্থী আবুল কাশেম সমির জানান, সমাজের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে একে অন্যের প্রতি আন্তরিক হলেই একটি সুন্দর সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। যা নতুন প্রজন্মকে সুন্দর পরিবেশ দিতে পারে। মহামরি ডেঙ্গু প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতেই আমার এ ক্ষুদ্র উদ্যোগ। মানবকল্যানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।