শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ , (০১:১২ PM) / ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুষ্ঠানমালা

লক্ষ্মীপুরে গ্রাম পুলিশের পোশাক পেল ৫১৩ জন

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১২ আগস্ট ২০২৫


| ছবি: 


লক্ষ্মীপুরের ৫১৩ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পোশাক বিতরণ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশ সদস্যদের সমাবেশে এসব পোশাক বিতরণ করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, স্বল্প বেতনে সরকারের সব উন্নয়ন, দুর্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করে গ্রাম পুলিশ। কিন্তু তাদের চরম কষ্টে দিন কাটে।  তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ মান উন্নয়নে কাজ করা হচ্ছে। একই সময় দেশের স্বার্থে তাদের আরো জোরালোভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার মো. আকতার হোসেন।