শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ , (১১:৫৫ AM) / ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুষ্ঠানমালা

লক্ষ্মীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১৫ জুলাই ২০২৫


| ছবি: 

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে দিবসটি উপলক্ষে বছরের বিগত দিনে স্বাস্থ্য ও পরিবার বিষয়ক কাজে শ্রেষ্ঠ দায়িত্বশীলদের ক্রেষ্ট ও সনদ দিয়ে পুরস্কৃত করা হয়।