“শোষিত বঞ্চিত মানুষের ভাষা” এই স্লোগানকে ধারণ করে নতুন ধারার গণমাধ্যম লক্ষ্মীপুরের আঞ্চলিক পত্রিকা দৈনিক নয়া চাঁদের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নতুন চাঁদ পত্রিকার সম্পাদক হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্মৃতি বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী জাকির হোসেন পাটওয়ারী, জামায়াত নেতা মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল ইসলম, অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলে উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন, ক্লাবের আজীবন সদস্য ও লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন, দৈনিক নয়া চাঁদের সম্পাদক শাকের মোহাম্মদ রাসেলের বাবা মাওলানা আবুল খায়ের, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি রেদোয়ান হোসেন, বিশিষ্ট সমাজসেবক আফতাব উদ্দিন ভূঁইয়া, ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, দৈনিক লক্ষ্মীপুর কন্ঠের সাবেক সম্পাদক রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিদিন সম্পাদক হাবিবুর রহমান সবুজ, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাকিদ নুর মোহাম্মদ মিলন, জাহাঙ্গীর হোসেন লিটন, কালেরকন্ঠ জেলা প্রতিনিধি কাজল কায়েস, কালের প্রবাহ সম্পাদক কাজী মাকসুদ, প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু, বাংলাটিভি জেলা প্রতিনিধি জামাল উদ্দিন রাফি, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, স্টার নিউজ জেলা প্রতিনিধি আন নাজমু সাকিব, আনন্দ টিভি জেলা প্রতিনিধি বিএম সাগর, আমাদের সময় জেলা প্রতিনিধি হাসান মাহমুদ শাকিল, রুপালী বাংলাদেশ জেলা প্রতিনিধি জামাল উদ্দিন বাবলু, আমারদেশ প্রতিনিধি রাজিব হোসেন রাজু, সাংবাদিক সাইফুল আলম ভূঁইয়া, সাংবাদিক আব্দুল মাজেদ সফিক, আব্দুল মালেক নিরব, সাগর ওয়াহেদ ফরহাদ, ভোরের মালঞ্চ মো. রাসেল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিজানুর রহমান মল্লিক, ফজলুর রহমান রকি, সোলায়ম ইসলাম নিশান, নয়া চাঁদ পত্রিকার প্রশাসনকি কর্মকর্তা ও প্রতিবেদক জাকের হোসেন, লক্ষ্মীপুর দিগন্ত প্রতিনিধি শরীফ হোসেন, নোয়াখালী টিভির প্রতিনিধি মো. শরীফ, নয়া চাঁদ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
এসময় পত্রিকার এই নতুন যাত্রাকে ঘিরে সাংবাদিক, রাজনৈতিক নেবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা নয়া চাঁদ পত্রিকার সাফল্য কামনা করে বলেন, “নয়া চাঁদ শুধু একটি পত্রিকা নয়, এটি হতে পারে শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। এর মাধ্যমে সমাজের সত্য ও বাস্তবতা উঠে আসবে, গণমানুষের কথা বলবে। সমস্যার কথা বলবে, সম্ভাবনার কথা তুলে ধরবে। কারো রক্তচুক্ষকে ভয় না করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে একধাপ এগিয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সব সময় চলবে। কালো কে কালো আর সাদা কে সাদা বলবে। সাংবাদিক অন্যায়ের বিরুদ্ধে সব সময় লিখবেন। তিনি বলেন, আমাকে নজরে আনবে। যদি আমি কিংবা আমার দলের কেউ অন্যায় করে অনিয়ম করে তা তুলে ধরবেন। দলমত জাতি-ধর্ম নির্বিশেষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে দৈনিক নয়া চাঁদ। এমনটাই প্রত্যাশা করি।
সভাপতির বক্তব্যে হোসেন আহমেদ হেলাল বলেন, স্থানীয় পত্রিকা গুলো জাতীয় নিউজে আবদ্ধ না হয়ে স্থানীয় সমস্যা, অনিয়ম-দূর্নীতি, জনদূর্ভোগ, জলবদ্ধতা পত্রিকায় লিখনির মাধ্যমে তুলে ধরবে তবেই একটি অঞ্চলিক পত্রিকা সকলের কাছে প্রশংসনীয় হবে পাঠকপ্রিয়তা পাবে। আঞ্চলিক নিউজের প্রতি গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, বর্তমান সময় সাংবাদিকদের জন্য একটি স্বর্ণযুগ। সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে লিখবে বলবে। এখনি আমাদের লেখার সুযোগ। এই স্বর্ণযুগকে যদি কাজে লাগাতে না পারি তাহলে এটাই আমাদের ব্যর্থতা। সমাজে রন্দ্রে রন্দ্রে দূর্নীতি, পুুকুর চুরি, চাঁদাবাজি বেড়ে গেছে। এদের বিরুদ্ধে আমরা লিখে যাবো এবং লিখার সুযোগ এখন।
অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পত্রিকার উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা আশা প্রকাশ করেন, ‘দৈনিক নয়া চাঁদ’ মুক্ত সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলার গণমানুষের আস্থা অর্জনে সক্ষম হবে। দৈনিক নয়া চাঁদের যাত্রায় স্থানীয় সংবাদ, মতামত ও জনগণের দাবি-দাওয়া তুলে ধরার প্রত্যয়ে পথচলা শুরু করেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর হোসেন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার (২...
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলব...
ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। সোমবার সকালে...