রবিবার ২৮ জুন ২০২৬ , (১২:০০ AM) / ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুষ্ঠানমালা

বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স নেবে সরকার

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

২৭ জুন ২০২৬


| ছবি: 

বিয়েতে ‘আনন্দ-ফুর্তির’ নামে অতিরিক্ত খরচ করা হয় বলে দাবি করেছেন সংসদ সদস্য লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম। বিয়েতে অতিথি ১০০ জনের বেশি হলে প্রতি জনে ১০০০ টাকা ট্যাক্স নির্ধারণের প্রস্তাব দেন তিনি। তাঁর দাবি, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে। 

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট ২০২৬-২৭ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে শাদীতে বিত্তবৈভবের অশ্লীল প্রদর্শনীতে বিপুল অপচয় হয়। গায়ে হলুদের অনুষ্ঠানের নৃত্যের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। এসব অনুষ্ঠানে ব্যাপক অর্থ ব্যয় হয়। বিয়ের অনুষ্ঠানে নাচ গানসহ হাজার হাজার মানুষ অংশ নেন। খাবারেরও অর্ধেকের বেশি অপচয় হয়। এই অপচয় বন্ধ করতে হবে।

তিনি বলেন, আগে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। সেখানে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স দিতে হতো। আমরা প্রস্তাব করছি, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স নির্ধারণ করা হোক।