১০ নভেম্বর ২০২৬
লক্ষ্মীরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণ করেছেন ‘কালা ভাই 0.2’ নামে এক কনটেন্ট ক্রিয়েটর। বুকের বোতাম খোলা অবস্থায় চেয়ারে বসে উগ্র ভঙ্গিতে কথা বলার ১৯ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ভিডিওতে ওই যুবককে কর্মকর্তার চেয়ারে বসে বলতে শোনা যায়, ‘এই, আপনি কথা বলিয়েন না। আপনি গাছের মধ্যে পেরেক মারেন, এরপর ডিল মেরে রাখেন। আমাদের মতো বন্ধুবান্ধব চুরি করতে পারি না। আমি অফিসিয়ালভাবে আপনার বিরুদ্ধে মামলা করব। আপনি আমাকে চেনেন? এদিকে আসো। এরপর আপত্তিকর অঙ্গভঙ্গি করে ভিডিওটি শেষ করেন তিনি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সরকারি কার্যালয়ের ভেতরে এ ধরনের ভিডিও ধারণ এবং কর্মকর্তার চেয়ারে বসার বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করেন। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান কেউ কেউ।
আরাফাত আল মাহমুদ নামের এক ব্যক্তি ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ইউএনওর সুদৃষ্টি কামনা করছি ও সমাজসেবা কর্মকর্তার শোকজ চাচ্ছি।
আকবর হোসাইন সুমন নামের আরেক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘এটা কি কমলনগর উপজেলা
হাসান হাওলাদার নামের একজন লেখেন, ‘কমলনগর উপজেলা সরকারি প্রতিষ্ঠান। সমাজসেবা অফিসারের চেয়ারে বসে টিকটক করার কারণে সমাজসেবা কর্মকর্তাকে ইউএনও মহোদয় শোকজ করা উচিত।
তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী মো. বাবুল হোসেন। তিনি বলেন, ‘ভিডিওটি এআই কি না, জানি না। আজ আমাদের ফ্যামিলি কার্ডের কর্মসূচি ছিল। আমরা সে কাজে ব্যস্ত ছিলাম।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ জামান বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। একটি ভিডিও নজরে পড়েছে খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।
তবে এ বিষয়ে ভিডিও ধারণকারী ‘কালা ভাই 0.2’ নামের ওই কনটেন্ট ক্রিয়েটরের কোনো বক্তব্য পাওয়া যায়নি
৪ দিন আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
৪ দিন আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে