মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ , (০৪:৫৭ PM) / ২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন আদালত

রায়পুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় মামলা

রায়পুর প্রতিনিধি   লক্ষ্মীপুর

২৬ জুন ২০২৬


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রায়পুরে হিন্দু যুবক অন্তর মজুমদারের হাতে  মা ও তিন মেয়ে সহ একই পরিবারের চারজনের খুনের ঘটনায় মামলা হয়েছে। বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য কিশোর সিফাত বাদী হয়ে রায়পুর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানা অফিসার ইনচার্জ শাহিন মিয়া। 

এদিকে শুক্রবার দুপুরে নিহতদের ময়না তদন্ত শেষে উপজেলার মধ্যবাজার এলাকা ঘটনাস্থলে আনা হয়েছে। বিকেল সাড়ে ৫টায় জানাযা শেষে নিজ বাড়ী কুমিল্লার হোমনায় তাদের দাফন করার কথা রয়েছে। ঘাতক অন্তর মজুমদারকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।

এর আগে গতকাল উপজেলার পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনে নদীর পাড় এলাকায় একটি ভাড়া বাসায় হিন্দু যুবক অন্তর মজুমদারের হাতে খুন হন তারা।