বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ , (০৪:৩৩ AM) / ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন আদালত

দেশীয় অস্ত্র ও ১৭০টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

২৮ অক্টোবর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুর সদর উপজেলায় দেশীয় অস্ত্র ও ১৭০টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে শাকচর ইউনিয়নের ফরাজি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির মো. বাহার হোসেনের ছেলে মো. হাসান প্রকাশ শান্ত (৩০) ও একই এলাকার আলামের ছেলে মো. শরিফ (২৬)।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম শাকচর ইউনিয়নের৭ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই যুবককে আটক করে। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

‎এর মধ্যে ১ নম্বর আসামি হাসানের হেফাজত থেকে ১টি একনলা দেশীয় তৈরি বন্দুক, ১টি চায়নিজ কুড়াল, ১টি কালো বেসবল ব্যাট, ১টি টিপ ছুরি এবং একটি নীল জিপার ব্যাগ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে ২ নম্বর আসামি শরিফের হেফাজত থেকে অপর একটি নীল জিপার ব্যাগ থেকে ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।